Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে হাতকড়াসহ আদালত থেকে পালাল আসামি

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জে হাতকড়াসহ আদালত থেকে এক আসামি পালিয়ে গেছেন। রিমান্ড শুনানির কথা শুনে মাদক মামলার এই আসামি আদালত থেকে পালিয়ে যান।

বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালত থেকে তিনি পালান।

পলাতক রাজু মিয়া (৪০) চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি গ্রামের চান মিয়ার ছেলে। তিনি একটি মাদক মামলায় গ্রেপ্তার হন।

আদালতের পেশকার রামেন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু মিয়া মাধবপুর থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হন।

বৃহস্পতিবার তার রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতে রিমান্ড শুনানির পূর্বেই তিনি পালিয়ে গেছেন।

এদিকে আসামির পলায়নের ঘটনাটি জানাজানি হলে আদালত চত্বরে হৈচৈ পড়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.