Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে আহত ২

কমলগঞ্জ প্রতিনিধি: |  ০৭ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যাসের সিলিন্ডারের আগুন একটি ঘরের আংশিক পুড়ে ছাই। এ সময় আগুনে দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মুস্তাফিজুর রহমানের ঘরে রান্না করার সময় সিলিন্ডার গ্যাস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতে হলে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নেবানোর চেষ্টার সময় মুস্তাফিজুর রহমান (২৪) ও নঈম মিয়া (৪৫) আহত হন।

পরে স্থানীয়া  আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়দের সহযোগীতায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, তাদের প্রায় ৪০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে ও পরিবারের দুজন সদস্য আগুনে দগ্ধ হয়েছেন।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, আগুন লাগার ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, খোঁজ খবর নিয়ে বিষয়টি আমি দেখছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.