Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০২৩

গোলাপগঞ্জে পৃথক অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার  রাত সাড়ে ১২টার দিকে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষণাবন্দ মোল্লাটিকর গ্রামের নূর উদ্দিনের পুত্র সুহেদ আহমদ ইমন, ঢাকাদক্ষিণ ইউনিয়মের দত্তরাইল গ্রামের হারই মিয়ার পুত্র রাহাদ আহমদ, পৌর এলাকার রণকেলী নুরুপাড়া গ্রামের মোঃ তাহির আলীর পুত্র জুনেদ আহমদ জুবের, ছিটা ফুলবাড়ি গ্রামের  মছির আলীর পুত্র কামরুল ইসলাম, সরস্বতী গ্রামের মৃত ফুরকান আলীর পুত্র আইয়ুব আলী, গোটাটিকর গ্রামের প্রমেশ রুদ্র পালের পুত্র তাংশু রুদ্র পাল। এর মধ্যে জুনেদ আহমদ জুবেরের বিরুদ্ধে ৩টি ভিন্ন মামলার ওয়ারেন্ট রয়েছে।

 গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক  আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.