Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ৪ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ১২ জানুয়ারী, ২০১৬

তাহিরপুর উপজেলায় মদ খেয়ে মাতলামি করার অপরাধে এক মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড ও অপর ৩ মাদকসেবীকে অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে টাংগুয়ার হাওরে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সম্রাট খীসা এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, তাহিরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত কিতাব আলীর ছেলে হারুন অর রশীদ (২৮), একই উপজেলার লাকমা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মুক্তার হোসেন (৩৫), একই গ্রামের টাকুধনের ছেলে আলী হোসেন (৪৮) ও মৃত আব্দুল মান্নানের ছেলে হানিফা (৪২)। এদের মধ্যে হারুন অর রশীদকে এক বছরের কারাদণ্ড ও অন্য তিন জনকে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়।

এ ব্যাপারে তাহিরপুর থানা ওসি মো. শহীদুল্লাহ জানান, উপজেলার বাদাঘাট বাজারে সোমবার রাতে মদ খেয়ে মাতলামি করার অপরাধে এবং মুক্তার হোসেন, আলী হোসেন ও হানিফাকে তাদের গ্রামে মদ খেয়ে মাতলামি করার অপরাধে পুলিশ তাদের আটক করে।

মঙ্গলবার দুপুরে তাদেরকে ভ্রমমাণ আদালতে হাজির করলে আদালত সাক্ষ্য প্রমাণ শেষ তাদেরকে এ দণ্ড প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.