Sylhet Today 24 PRINT

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মাধবপুর প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে দুপুর ৩ ঘটিকায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক সংবাদ এর মাধবপুর প্রতিনিধি এরশাদ আলী, সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক ভোরের ডাক ও দৈনিক শ্যামল সিলেট'র মাধবপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন চৌধুরী, সহ সভাপতি পদে দৈনিক জননী'র স্টাফ রিপোর্টার সুজন রায়, সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠ এর মাধবপুর প্রতিনিধি সংকর পাল চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা টিভি ও দৈনিক প্রতিদিনের সংবাদ এর মাধবপুর প্রতিনিধি হামিদুর রহমান নির্বাচিত হন।

নির্বাচনে প্রাধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো:শাহীন মিয়া, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম.এম. গউছ ও ত্রিপুরারি দেবনাথ তিপু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.