Sylhet Today 24 PRINT

মসজিদের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ১১ সেপ্টেম্বর, ২০২৩

সিলেটের বিয়ানীবাজারে মসজিদের পুকুরে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাদের দেহ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

পরে এ দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামের কুয়েত প্রবাসী গৌছ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ তাওছিফ (৬) ও কাতার প্রবাসী ছালিক আহমেদের মেয়ে নুরা (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে তাওছিফ ও নুরা খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে যায়। ঘণ্টাখানেকের মধ্যে তারা ঘরে না ফিরলে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা খুঁজতে গিয়ে বাড়ির পাশের মসজিদের পুকুরে তাদের দেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.