Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আ.লীগ নেতাকে শোকজ

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ সেপ্টেম্বর, ২০২৩

দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা আওয়ামী লীগ।

সোমবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে দলীয় শৃঙ্খলাবিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার কারণে তাকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না, তা আগামী দুই সপ্তাহের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি বরাবর জানাতে বলা হয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় মানিক সরকারকে শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী বলেন, আওয়ামী লীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল দল। এখানে দলীয় শৃঙ্খলা যারা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.