Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২৬ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি |  ১২ সেপ্টেম্বর, ২০২৩

চোরাই পথে আসা ২৬ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। উপজেলা সদরের পূর্ব বাজার বড় পুকুরপার সংলগ্ন একটি গুদামে পুলিশ অভিযান চালিয়ে ২৬ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম (পিপিএম)'র নেতৃত্বে জৈন্তাপুর সদরের ব্যাবসায়ী আব্দুর রবের দোকানের পাশের গুদামে অভিযান পরিচালনা করে এই চিনি উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম (পিপিএম) বলেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, জৈন্তাপুর পূর্ব বাজারের একটি গুদামে ভারতীয় চোরাই চিনি আনলোড করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানার উপ-পরিদর্শক (তদন্ত) মুহিবুর রহমান, শাহীদ মিয়া সহ পুলিশের একটি টিম অভিযান কালে উপস্থিত ছিলেন।

পরে অভিযান চালিয়ে উপজেলা সদরের পূর্ব বাজার বড় পুকুরপার সংলগ্ন আব্দুর রবের দোকানের পাশের গুদামে পুলিশ অভিযান চালিয়ে ৫০ কেজির ২৬টি চিনির বস্তা জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ২৬ বস্তা চিনির বর্তমান বজার মূল্য ১ লাখ ৬৭ হাজার টাকা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.