Sylhet Today 24 PRINT

খেলা হবে, দুর্নীতির ও অন্যায়ের বিরুদ্ধে: হবিগঞ্জে পলক

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০২৩

খেলা হবে। দুর্নীতির ও অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে। সে খেলায় বঙ্গবন্ধুর সৈনিকরা জিতবে। সব অপশক্তিকে পরাজিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই। এসব কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও মো. আবু জাহির।

জুনাইদ আহমেদ পলক বলেন, ৮ একর জমির উপর ৮০ কোটি টাকা ব্যয়ে এ শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটি নির্মিত হচ্ছে। ২০২৫ সালে এটির নির্মাণ কাজ সম্পন্ন হবে। এরপর আর এ এলাকার কোনো যুবক, যুবতীকে চাকরির পেছনে দৌড়াতে হবে না। বিদেশে যেতে হবে না। তারা এখানেই কাজ শিখে স্বাবলম্বী হতে পারবে। নতুন আইসিটি আইনে সাংবাদিকদের কোনো অসুবিধা হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.