Sylhet Today 24 PRINT

বড়লেখায় শিক্ষার্থীদের মাঝে ১৫০০ গাছের চারা বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজারের বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার বাস্তবায়নে এবং পিকেএসএফের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৫০০ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পদক্ষেপের দাসেরবাজার শাখার বৈকালীক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদক্ষেপের শাখা ব্যবস্থাপক নন্দন বর্মন। পদক্ষেপের সামজ উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাছান।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পদক্ষেপের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় দাস, উপ সহকারী কৃষি কর্মকর্তা নাবিল আহমদ, দাসেরবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, সাবেক ইউপি সদস্য মনির হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.