Sylhet Today 24 PRINT

পানিতে ভাসছিলো নবজাতকের মরদেহ

ওসমানীনগর প্রতিনিধি  |  ১৩ সেপ্টেম্বর, ২০২৩

সিলেটের ওসমানীনগর থেকে পানিতে ভাসমান অবস্থায়্এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাও গ্রামের বুড়ি নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শিশুটির বয়স একদিন বলে জানা

জানা যায়, বুধবার (১৩ সেপ্টেম্বর ) উপজেলার বুড়ি বরাক নদীতে  ভাসমান অবস্থায় নবজাতক শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে স্থানীয় এবং পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

নবজাতকের লাশ উদ্ধারের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নবজাতকের লাশ প্রেরণ করে পুলিশ।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.