Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহনকে জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে চুনারুঘাটে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন ২১ যানবাহনকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে চুনারুঘাট পৌরশহরের উত্তর বাজার এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে ও হবিগঞ্জ বিআরটির পরিদর্শক মো. হাফিজুর ইসলামের উপস্থিতিতে সড়ক পরিবহন আইন- ২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন ২১ যানবাহনকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চুনারুঘাট থানা পুলিশের একটি টিম এ অভিযানে সহযোগিতা করেছেন। নেশাগ্রস্ত, লাইসেন্সবিহীন চালকসহ মেয়াদোত্তীর্ণ, ফিটনেসবিহীন যানবাহন ও দ্রুত গতিতে চলাচলরত যানবাহনের চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন সচেতন মহল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.