Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৩ জানুয়ারী, ২০১৬

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নিউফিল্ডে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউল আলম ও সহকারী পুলিশ (উত্তর) সাজিদুর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, পরিচালক মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ও মেলার ইজারাদার পণ্ডিত প্রমুখ।

মেলায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর ৯২টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বিনোদনের জন্য রয়েছে সার্কাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.