Sylhet Today 24 PRINT

সিলেটে সড়কের পাশে দাঁড়িয়ে গল্প করার সময় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০২৩

প্রতীকী ছবি

সিলেট-জকিগঞ্জ সড়কে বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রীজের পাশে এই দুর্ঘটান ঘটে।

নিহতরা হলেন- কানাইঘাটের সুতারগাও এলাকার বাসিন্দা হোসেন আহমদের ছেলে মেহদি (৩০) এবং একই এলাকার বুলবুল মিয়ার ছেলে রাহাদ (২৯)। তারা সম্পর্কে চাচাতে ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ।

তিনি জানান, আজ বিকালে মহিদপুর এলাকার সড়কের পাশে দুই ভাই মোটরসাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে গল্প করেছিলেন। এসময় জকিগঞ্জ থেকে ছেড়ে একটি বাস তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.