Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ডাকাত মোল্লা ফজলু গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৬ সেপ্টেম্বর, ২০২৩

সিলেটের গোলাপগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোল্লা ফজলু নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত ওই গ্রামের আখমল আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ডাকাত মোল্লা ফজলু আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.