Sylhet Today 24 PRINT

রাজনগরে ৩ হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক ১

জুড়ী প্রতিনিধি |  ১৬ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকৃত ৩ হাজার কেজি (৬০ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এ সময় সাকিল আলম (৪০) নামে একজনকে আটক করা হয়।

গতকাল শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন মুন্সিবাজার এলাকায় অভিযান পরিচালনা করে চিনিগুলো জব্দ করা হয়।

ডিবির ওসি আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে এসআই আজিজুর রহমান নাঈমসহ ডিবি পুলিশের একটি দল রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মুন্সীবাজারস্থ গরুর বাজারের পূর্বপাশে জনৈক সাকিল আলমের মালিকানাধীন সাকিল ভবনের নিচতলার গোডাউনে অভিযান পরিচালনা করে।

এ সময় ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ভারতীয় কোম্পানির লোগোযুক্ত ২০ টি খালি বস্তাসহ মোট ৬০ বস্তা অবৈধভাবে আমদানি করা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

এ সময় আটককৃত ব্যক্তির কাছে জব্দকৃত চিনি আমদানির কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিনিগুলো ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে আমদানি করা মর্মে সে স্বীকার করে।

আটককৃত সাকিল আলম রাজনগর থানাধীন মুন্সীবাজার ইউনিয়নের বালিগাঁও গ্রামের মৃত কাপ্তান মিয়ার ছেলে।

চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশ আমদানি করার অপরাধে  ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় রাজনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.