Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ইয়াবাসহ যুবক আটক

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াবাসহ কাওছার আলম (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর)  তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কাওছার জগন্নাথপুর পৌরসভার কেশবপুর (জালালপুর) এলাকার আরব আলীর ছেলে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ বলেন, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল পয়েন্টে ইয়াবা বিক্রিকালে কাওছার আলমকে আটক করা হয়েছে। এসময় তার নিকট থেকে জর্দার কৌটা ভর্তি ২২ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল কাওছারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর তাকে আদালদের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.