Sylhet Today 24 PRINT

নগরীর গুলশান হোটেল গ্রেনেড হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৬

নগরীর গুলশান হোটেলে গ্রেনেড হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে দুই সাক্ষী শঙ্কর চক্রবর্তী ও মিজানুর রহমানের সাক্ষ্যদানের মাধ্যমে। 

আজ বুধবার (১৩ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় মহানগর মুখ্য হাকিম মো. ইখতিয়ার বিন আজিজের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। 

পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) আব্দুল আহাদ চৌধুরী জানান, এ মামলার আসামি মুফতি আব্দুল হান্নানসহ আটজনকে আদালতে হাজির করা হয়েছে।   

বিশেষ ক্ষমতা আইনে মামলাটি অত্র আদালতে দায়রা ৭৪/২০১৩ নম্বরে রেকর্ডভুক্ত হয়ে ২০১৫ সালের ১৫ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। 
 
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ আগস্ট নগরীর তালতলায় অবস্থিত হোটেল গুলশানে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইব্রাহীম নিহত হন। 

আহত হন আওয়ামী লীগের বর্তমান বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজসহ ১৯ নেতাকর্মী। ভাগ্যক্রমে রক্ষা পান মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.