Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বিষপানের ৫ দিন পর অটোরিকশা চালকের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি  |  ২০ সেপ্টেম্বর, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষপানে গুরুত্ব অসুস্থ হয়ে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় অবশেষে মারা গেলেন আখলাকুর রহমান (৪৭) নামের এক সিএনজি চালিত অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

আখলাকুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি (নবীনগর) গ্রামের মৃত এখলাছুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হোসেন বলেন, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আখলাকুর রহমান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.