Sylhet Today 24 PRINT

মাধবপুরের অ্যাডভোকেট আমিনুল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি নির্বাচিত

মাধবপুর প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরের সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাবেক অ্যার্টনি জেনারেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে কেন্দ্রীয় কমিটির সভাপতি এ জে মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাক্ষরিত ১১৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে সহসভাপতি নির্বাচিত করা হয়।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ও মাধবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেনের স্বামী। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হবিগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের মনোনয়ন প্রত্যাশী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.