Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ২৩ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে ইছালিয়া সড়কের ব্রিজের গোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় অব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ৫ ঘণ্টার অভিযানে উপজেলার গাজিপুর ইউনিয়নের দুধপাতিল এলাকায় ইছালিয়া ছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসলে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক বলেন, বেশ কিছুদিন ধরে একটি মহল ওই এলাকার ব্রিজের গোড়া ও পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল। এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে আব্দুল্লাহকে ঘটনাস্থলে পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ দুই লাখ টাকা জরিমানা ও ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবে না। এ বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.