Sylhet Today 24 PRINT

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

মাধবপুর প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বেজুরা বাসস্ট্যান্ড ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যবর্তী স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তরিকুল ইসলাম ও এসআই সুজন শ্যামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জের বাহুবল উপজেলার হিমের গাঁও গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে রুপন মিয়া (৩৮), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার ছেলে ছালেহ আহমেদ (৩৩), একই এলাকার মৃত আমরু মিয়ার ছেলে আল আমিন (২৯), লায়েক মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩২) ও মতি মিয়ার ছেলে তাবিদুল ইসলাম (২৮)।

এসআই তরিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

জব্দ ডাকাতির সরঞ্জামের মধ্যে রয়েছে রামদা, সিধ কাঁটার সাবল, ছুরি, তালা ভাঙার লোহার বাকা রড, সাদা রংয়ের কট সুতার রশি।

মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খাঁন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.