সিলেটটুডে ডেস্ক | ২৪ সেপ্টেম্বর, ২০২৩
সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর আওতাধীন সাবসিডিয়ারি কোম্পানি- আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড এর অংশীজনের অংশগ্রহণে সভা রোববার গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টস এ অনুষ্ঠিত হয়।
আইসিবির চেয়ারম্যান ড. কিসমাতুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.টি.এম আহমেদুর রহমান, সিলেট শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান জনাব আব্দুল কুদ্দুস, চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি এর সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন আলী আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাবেক অধ্যাপক কামাল আহমেদ, ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিবির মহাব্যবস্থাপকগণ ও সংশ্লিষ্ট কর্মচারীসহ সিলেট অঞ্চলে অবস্থানকারী অন্যান্য গ্রাহক ও অংশীজন উক্ত সভায় অংশগ্রহণ করেন।
এছাড়া, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অংশীজনগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত অংশীজন পুঁজিবাজার উন্নয়ন ও আইসিবির গ্রাহকসেবা বিষয়ে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।