Sylhet Today 24 PRINT

খাদিমে সড়ক দুর্ঘটনায় আহত ১৫ জন

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জানুয়ারী, ২০১৬

খাদিমে তিনটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে অনন্ত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় খাদিমস্থ মর্ডান গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এনামুক হক বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মর্ডান গেইটের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় আরেকটি লেগুনা এসে দুর্ঘটনা কবলিত লেগুনাগুলোকে ধাক্কা দেয়। তিন লেগুনার সংঘর্ষে অনন্ত ১৫ যাত্রী আহত হন।

এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.