Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ চোরাই পণ্যসহ ৫ জন গ্রেপ্তার

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে থানা পুলিশের অভিযানে চোরাই পণ্যসহ  ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একটি চুরির মামলায় কমলগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করে গত সোমবার দিবাগত রাতে  দক্ষিন কানাইদেশী গ্রামের মোঃ সোরাব মিয়ার ছেলে রাজু আহমেদ প্রকাশ জাহান মিয়া (২৩)কে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে চুরি হওয়া একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তাহর দেওয়া তথ্য মতে আসামি পূর্ব জালালপুর গ্রামের কনা মিয়ার ছেলে জসিম আলী প্রকাশ জসিম মিয়া প্রকাশ চোরা জসিম (৪৭)কে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে চুরির ঘটনার সহিত জড়িত রাজকান্দি গ্রামের মোঃ হাসন মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া (৪০), পূর্ব জালালপুর গ্রামের আজিজুল রহমানের ছেলে মোঃ আব্দুল লতিফ (৩৯) ও দক্ষিন কানাইদেশী গ্রামের মোঃ তাজ উদ্দিনের ছেলে শাকিল আহমদ (২২)কে গ্রেপ্তার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদ করিয়া চুরি যাওয়া ৪ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। চোরচক্র কমলগঞ্জ থানা এলাকা সহ বিভিন্ন এলাকায় চুরি করে থাকে বলে জানা যায়।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাতে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর গুলের হাওর (ভদ্রগাঁও) গ্রামে অজ্ঞাতনামা কয়েকজন চোর একটি বাড়িতে প্রবেশ করে ঘরের ভিতরে থাকা মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। উক্ত চুরির ঘটনার বিষয়ে কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা রুজু হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদের মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.