Sylhet Today 24 PRINT

জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু

জুড়ী প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০২৩

দীর্ঘদিন বন্ধ থাকার পর আলোর মূখ দেখল জুড়ী পাবলিক লাইব্রেরি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাবলিক লাইব্রেরীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, সাংবাদিক মন্জুরে আলম লালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দাস।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশি, জায়ফর নগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান রুহেল উদ্দিন, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল কাইযূম, ফুলতলা শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন,উপজেলা মৎস্য কর্মকর্তা মো মনিরুজ্জামান, উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া,পাবলিক লাইব্রেরীর সদস্য মাহবুবুল ইসলাম কাজল, জিএম বদরুল ইসলাম, উপজেলা আল ইসলাহ সভাপতি মাও আব্দুশ শহিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,সাধারন সম্পাদক তাজুল ইসলাম, ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, সমকাল প্রতিনিধি বেলাল হোসাইন, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাপস দাস প্রমুখ।

১৯৯৫ সালে জুড়ী পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হলে দীর্ঘদিন কার্যক্রম চলে। পরে ২০১৭ সালে বন্ধ হয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.