Sylhet Today 24 PRINT

ঈদে মিলাদুন্নবীতে জুড়ীতে র‌্যালি

জুড়ী প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০২৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসুল সালামু আলাইকা ধ্বনিতে মূখরিত জুড়ী উপজেলা।

বৃহস্পতিবার উপজেলা তালামীযে ইসলামিয়ার উদ্যোগে এক র্যালী জুড়ী শহর প্রদক্ষিণ করে।র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মন্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক  নাসির খান, উপজেলা আল ইসলাহ সহ সভাপতি আনফর আলী,হাফিজ বদরুল ইসলাম,প্রশিক্ষণ সম্পাদক আলী হোসেন গাজী, জেলা তালামিযের প্রচার সম্পাদক আবুল হোসেন, উপজেলা তালামীযের সাবেক সভাপতি কাজী ময়নুল ইসলাম, মোহাম্মদ আলী লুজু, আয়াজুল ইসলাম, মকসুদ জুনেদ, উপজেলা তালামীযের সভাপতি এমরান হোসেন,সাধারন সম্পাদক আব্দুস সামাদ পারভেজ প্রমুখ।

র‌্যালিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.