Sylhet Today 24 PRINT

মাধবপুরে অভিভাবক সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি |  ০১ অক্টোবর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে কাশিমনগর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অভিভাবক সমাবেশ ও গুণীজন সংবর্ধনা সভায় প্রধান শিক্ষক মো. আল- মাসুদ লোকমানের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪০ তম বিসিএস (নন ক্যাডারে) সুপারিশ প্রাপ্ত দলগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়াজুল ইসলাম জুয়েল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা প্রেস ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী  আমিনুল ইসলাম ভুট্টু,মাওলানা মো. ফারুক আহমেদ। ৪০ তম বিসিএস (নন ক্যাডারে) সুপারিশ প্রাপ্ত হওয়ায় দলগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়াজুল ইসলাম জুয়েলকে আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.