Sylhet Today 24 PRINT

সুরমা থেকে অবৈধভাবে বালু তোলায় ১৫ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ০২ অক্টোবর, ২০২৩

সিলেটের সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের ১নং ওয়ার্ডে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ অক্টোবর) সিলেট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযানে এ দন্ড প্রদান করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন এ আদালত পরিচালনা করেন।

কারাদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জালালাবাদ থানার একদল পুলিশ সহযোগিতা করে। এসময় স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান ও সদস্য উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.