Sylhet Today 24 PRINT

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধরের অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ অক্টোবর, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে এক তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বসতবাড়িতে গিয়ে তার  ভাই ও মাকে মারধোর করেছে বখাটেরা। এ ঘটনায় কমলগঞ্জ থানায় অভিযোগ করেছেন মেয়ের মা।

গত ২৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের কানু ঘোষের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের নেপাল শীলের ছেলে জীবন শীল (২২) ও মকুল শীলের ছেলে প্রদ্যুত শীল (২১) কিছুদিন ধরে গ্রামের কানু ঘোষ এর মেয়েকে মোবাইলে ও রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছে। এর প্রতিবাদ করায় জীবন শীল ও প্রদ্যুৎ শীল বসতবাড়িতে গিয়ে কানু ঘোষের ছেলে শান্ত ঘোষ ও স্ত্রী চামেলী ঘোষকে মারধর করে। মারধরে আহত শান্ত ঘোষ ও তার মা চামেলী ঘোষ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

শান্ত ঘোষ বলেন,  আমার বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাড়িতে গিয়ে গালিগালাজ করে আমাকে ও আমার মাকে টানা হেচড়া করে ও বেধে রেখে মারধর করে।

অভিযোগের বিষয়ে জীবন শীল এর মোবাইলে ফোন করলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন।

কমলগঞ্জ থানার এসআই রেজাউল করিম বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.