Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ১৬ কেজি গাঁজাসহ একজন আটক

চুনারুঘাট প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিড়ি এলাকায় থানার পুলিশ অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. তফসির মিয়া (৪৫) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি কালিশিড়ি গ্রামের মৃত আ. মতিনের ছেলে।

বুধবার ভোররাতে চুনারুঘাট থানার এসআই লিটন রায়ের নেতৃত্বে এএসআই উত্তম কুমার ঘোপসহ একদল পুলিশ তফসির মিয়া বসতঘরে অভিযান পরিচালনা করে গোয়াল ঘরে মজুদ রাখা ১৬ কেজি গাঁজাসহ তাকে আটক করে।

তফসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.