Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ৪৫ শতক সরকারি জায়গা উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি খাস খতিয়ানভূক্ত জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বুধবার বিকালে উপজেলার আশ্রাবপুর গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম মাহবুবের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৫ শতক জায়গা উদ্ধার করা হয়।

জানা যায়, আশ্রাবপুর গ্রামে দীর্ঘদিন যাবত সরকারি খাস খতিয়ানভূক্ত ওই জায়গা অবৈধ ভাবে দখল ছিল। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে সরকারি খাস জায়গাটি উদ্ধার করে লাল নিশান টানিয়ে সীমানা করে অবৈধ কার্যক্রম না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক জানান, সরকারি ৪৫ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। যারাই সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে রাখবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.