Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে বজ্রপাতে নিহত ১

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০২৩

প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে বজ্রপাতে হাওরে কাজরত অবস্থায় সাদি মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে বজ্রপাতে সাদি মিয়া নিহত হন। সাদি মিয়া উপজেলার পানিউমদা ইউনিয়নের রুকনপুর গ্রামের মৃত গোল মোহাম্মদের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সাদি মিয়া হাওরে কাজ করতে যান। হঠাৎ করে বজ্রপাত হলে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় সাদি মিয়াকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে নিহত বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.