Sylhet Today 24 PRINT

মাধবপুরে কালনী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবক নিহত

মাধবপুর প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০২৩

কালনী এক্সপ্রেসে (ফাইল ছবি)

হবিগঞ্জের মাধবপুরে কালনী ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সিলেট রেল লাইনের নোয়াপাড়া রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সুমন মিয়া (২৫) সে উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের আব্দুন নুরের ছেলে। সে শ্রবণ প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

জানা যায়, সকালে বন থেকে কাঠ সংগ্রহ করতে যান সুমন মিয়া। কাঠ সংগ্রহের পর রেললাইনে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় তিনি সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে যান।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রাকিবুল ইসলাম খাঁন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.