Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০২৩

হবিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত ১৯ আগস্ট পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ২০ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার (৮ অক্টোবর) হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হারুনুর রশিদের আদালতে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী হাজির হয়ে জামিন আবেদন করেন।

আদালত শুনানি শেষে হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সদস্য সচিব পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর টিপু আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, হবিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, বিএনপি নেতা মাহবুবুল হক হেলাল, কুমেদ আলী, মাধবপুর উপজেলা বিএনপি নেতা চৌধুরী ফজলে ইমাম সুমন, মনির উদ্দিন পাঠান, জসিম সিকদার, মহিব উল্লাহর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। অন্য আসামিদের জামিন মঞ্জুর করেন।

এদিকে গত ১৯ আগস্ট পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত দুইটি মামলায় জামিন শুনানির জন্য সোমবার ৯ অক্টেবর হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপি নেতা আলহাজ্জ্ব জি কে গউছ হাজির করা হবে।

বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফজাল হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.