Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৬ জুয়াড়ি আটক

মাধবপুর প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০২৩

মাধবপুর উপজেলার ভেলাপুর এলাকা থেকে ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭'অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার  চৌমুহনী  ইউনিয়নের ভেলাপুর এলাকায় জুয়ার খেলার আসর থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১হাজার ৫শ' ৮০ টাকা ও দুই বান্ডেল তাস, জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার ভেলাপুর গ্রামের মৃতঃ বিল্লাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২০), মৃত দুধ মিয়ার ছেলে শিশু মিয়া (৪৮), সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া(২৬), মঙ্গলপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে জাকির হোসেন(৪০), আব্দুল আওয়াল এর ছেলে হক মিয়া(২৮) ও রহমত আলীর ছেলে মিন্নত আলী (৩০)।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিরনগর পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ছয় জুয়াড়ি'কে আটক করেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.