Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের সিংগেরকাছ হাইস্কুল এন্ড কলেজে নবীন বরণ ও প্রবাসী সংবর্ধনা

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০২৩

সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিংবডির সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবারক আলী।

বক্তব্যে তিনি বলেন, সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদন্ড। কারণ সুশিক্ষা ছাড়া কেউ এগিয়ে যেতে পারেনা। কাজেই সকল শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী হয়ে সুশিক্ষা অর্জন করে সমাজ ও দেশের জন্যে কাজ করতে হবে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ জোবায়ের হোসাইন মজুমদারের সভাপতিত্বে ও প্রভাষক তিলোত্তমা দেব এবং প্রভাষক তাজুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও শিক্ষানুরাগী আব্দুল হাই এবং যুক্তরাজ্য প্রবাসী মোশারফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামা টুকেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ভূঈয়া, সমাজসেবক আব্দুল গণি, আব্দুর রহিম ও ব্যবসায়ী নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সুখরঞ্জন সরকার, প্রভাষক আব্দুস সালাম, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন প্রাক্তণ ছাত্র ফাহিম আহমদ। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেনীর ছাত্রী ফাতেমা আক্তার সাদিয়া, ইমা বেগম ও হাসনা বেগম। এসময় নবাগত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন একাদশ শ্রেনীর ছাত্রী রিমান্না আক্তার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.