Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী করম উৎসব সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এ জেলার চা বাগানে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী করম উৎসব-২০২৩ উদযাপন করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, কমলগঞ্জের মনিপুরী ললিতকলা একাডেমীর আয়োজনে ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সহযোগিতায় রোববার (৮ অক্টোবর) বিকালে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগানে উৎসবটি অনুষ্ঠিত হয়।

করম উৎসবে প্রধান অতিথি ছিলেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপ সচিব কাজী নুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জয়নাল আবেদীন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ (সার্কেল) এর সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বিলকিস বেগম, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান,  কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.