Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

তাহিরপুর প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০২৩

সুনামগঞ্জের গাঁজা পরিবহন কাজে নিয়োজিত ১টি প্লাটিনা মো. টরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ।

সোমবার বিকেলে সদর উপজেলার গৌরারং ইউপির লালপুর বাজার সংলগ্ন চাঁনপুর গ্রাম থেকে আটক করা হয়।

আটক জুবাঈদ (২২)জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের মো. হারুন মিয়ার ছেলে।

সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ জানায়, উপজেলার গৌরারং ইউপির লালপুর বাজার সংলগ্ন চাঁনপুর গ্রাম গোপন সংবাদের ভিত্তিত্বে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ ওসি নন্দন কান্তি ধরের নিদের্শনায় এসআই পলাশ চৌধুরী দিপন, এএসআই মো. শরীফ মিয়া,কনেষ্টবল আদিল মাহমুদ, দীপক মুস্তা বিশেষ অভিযান পরিচালনা করে এক কেজি পাঁচশত গ্রাম গাঁজা (যাহার বাজার মূল্য ৩৭,৫০০ টাকা ও গাঁজা পরিবহন কাজে নিয়োজিত একটি প্লাটিনা মো. টরসাইকেল যাহার মূল্য এক লক্ষ দশ হাজার টাকা)সহ তাকে আটক করেন।

সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ ওসি নন্দন কান্তি ধর এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। যুব সমাজ রক্ষায় ও মাদক নিমূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.