Sylhet Today 24 PRINT

আমরা চাই, রাজনীতির অস্বস্তি দূর হোক: সিলেটে মতিউর রহমান

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জানুয়ারী, ২০১৬

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেছেন, উন্নয়নের জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীরতা। আমরা চাই, রাজনীতির অস্বস্তি দূর হোক। গণতন্ত্রের পথে দেশ চলুক। দেশ এগিয়ে যাক।

বৃহস্পতিবার দুপুরে সিলেট চেম্বার অব কমার্সে আয়োজিত এক সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মতিউর রহমান এসব কথা বলেন।

'দ্রুত অগ্রগতির সোপানে বাংলাদেশ: সিলেটের ভূমিকা’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

ড. ফরাসউদ্দিনের বক্তব্যের সূত্র ধরে মতিউর রহমান বলেন, বিরোধী দল যদি আগামী ২০১৯ সালের নির্বাচনে অংশ নেয় এবং নির্বাচন কমিশন যদি পুণর্গঠিত হয়, তবে হয়তো সংঘাত সহিংসতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো।

সেমিনারে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন মতিউর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.