Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভূমি অফিসের সহায়তায় জমির দখল বুঝে পেলেন তিন ভূমিহীন পরিবার

মাধবপুর প্রতিনিধি |  ১২ অক্টোবর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘরে ভূমি অফিসের সহায়তায় জমির দখল বুঝে পেলেন তিন ভূমিহীন দরিদ্র পরিবার। উপজেলার ধর্মপুর গ্রামের ভূমিহীন আব্দুর রহমানসহ ৩ ভূমিহীন পরিবার ১৭৪ নং জেএল দত্তপাড়া মৌজায় ১নং খাস সরকারী খতিয়ানেভুক্ত ৪৩৫ দাগে প্রত্যেক পরিবার ৪ শতক করে ১২ শতক ভূমি স্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত হয়। বন্দোবস্ত প্রায় জমির দখল পেতে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি আবেদন করেছিলেন ভূমিহীন পরিবারগুলো।

বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাহাত বিন কুতুব এ ৩ ভূমিহীন পরিবারকে ভূমির দখল বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কুতুব উদ্দিন ,সার্ভেয়ার শহীদুল ইসলাম সহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ।

ভূমি বুঝে পেয়ে ধর্মপুর গ্রামের ভূমিহীন নুরুজ্জামান জানান, ২০১৯ সালে সরকার ভূমিহীন হিসেবে দত্তপাড়া মৌজায় আমি এবং আব্দুর রহমান, আব্দুল মমিন মিয়া আবেদন করেছিলাম সরকার আমরা  ৩জনকে ৪ শতক করে জমি বন্দোবস্ত সাব দলিল নিবন্ধন করে দেন।

ভূমিহীন খোকন মিয়া বলেন, আমার পিতা আব্দুর রহমান ভূমিহীন হিসাবে ভূমি পেতে আবেদন করেছিলেন আজ বাবা নেই সরকার আমাদের কে ভূমি বুঝিয়ে দিয়েছে এতে খুব আনন্দ লাগছে। আজ বাবা বেঁচে থাকলে আরও বেশি খুশি হতেন। ৫০ বছর বয়স্ক ধর্মপুর গ্রামের আব্দুল মমিন জানান, ভূমি অফিসের আন্তরিকতায় আমরা দলিলের জমি দখল পেয়ে খুব আনন্দ লাগছে। জমিটা দখলে পাওয়াতে ঘর বাড়ি করে পরিবার নিয়ে দিন কাটাতে পারব।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাহাত বিন কুতুব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চান কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবেনা। ভূমি সংশ্লিষ্ট সকল নথি পর্যালোচনা ও সরেজমিন তদন্ত করে করে তাদের আবেদনের সঠিকতা পাওয়ায় বন্দোবস্ত প্রাপ্তদের জমির দখল বুঝে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৩টি ভূমিহীন পরিবারকে আজ তাদের বন্দোবস্তকৃত জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.