Sylhet Today 24 PRINT

মায়ের অপহরণ মামলা ও স্বামীর জিডির পর তরুণী উদ্ধার, ‘দ্বিতীয় স্বামী’ জেলে

বিশ্বনাথ প্রতিনিধি |  ১২ অক্টোবর, ২০২৩

সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ২০ দিন পর এক তরুনিকে (২০) উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) ভোর রাতে সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকার সাহেল আহমদের বসত ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় সাহেল আহমদ নামের একজনকে আটক করে পুলিশ। সাহেলের সাথে তরুণীটি প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

ওইদিন বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাহেল আহমদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জেলে যাওয়া সাহেল আহমদ খাদিমনগর এলাকার উমদার পাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। আর উদ্ধার হওয়া মেয়েটি বিশ্বনাথ উপজেলার।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে সিলেট আদালতে নিয়ে গেলে আদালতের বিচারকের নির্দেশে তরুণীকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এসআই জয়ন্ত সরকার। তিনি বলেন, সাহেল আহমদ ও মেয়েটিকে আটকের পর ৫৪ ধারায় সাহেলকে জেলে পাঠানো হয়। মেয়েটির বাবা-মা গ্রহণ না করায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে আদালতের নির্দেশে থানায় সাধারণ ডায়েরি করে তাকে তার নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ সেপ্টেম্বর মন্ডলকাপনস্থ ভাড়া বাসা থেকে নিখোঁজ হন এই তরুণী। এর ১৩ দিন পরও কোন খোঁজ না পাওয়ায় গত ৪ অক্টোবর বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বাসায় সালিশ নিয়ে যান মেয়েটির মা। এরপর সালিশ কার্যালয়ে উপস্থিত এলাকাবাসীর সামনে তার মেয়ের বিয়ে ও নিখোঁজের কথা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.