Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ভারতীয় মদসহ আটক ২

তাহিরপুর প্রতিনিধি  |  ১৩ অক্টোবর, ২০২৩

সুনামগঞ্জে ভারতীয় মদ ও মাদক পরিবহন কাজে নিয়োজিত মটরসাইকেলসহ দুজন মাদককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলার সদর উপজেলা গৌরারং ইউপির রাধানগর টুখরচার হাওর সড়ক থেকে আটক করা হয়।

সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ জানায়, জেলার সদর উপজেলা গৌরারং ইউপির রাধানগর টু খরচার হাওর সড়কে অভিযানচোলিয়ে রাধানগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে সোহাগ মিয়া(২০), বৈঠাখালী গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে নেহার উদ্দিন(২০) কে এসি ব্ল্যাক ৩৭৫ এমএল ১২ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করেন।

সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নিমূলে আমাদের অভিযান অব্যাহত আছে। আটককৃতদের বিরোধী সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.