Sylhet Today 24 PRINT

সিলেটে ডেইলি স্টার’র ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৬

ইংরেজি সংবাদপত্র ডেইলি স্টার এর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেটে নানা কর্মসুচি পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২ টায় নগরীতে ছাত্রছাত্রীদের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়াম থেকে বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কবি নজরুল অডিটরিয়াম এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

বেলা তিনটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে এক আনন্দঘন পরিবেশে কেক কেটে ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, বিশিষ্ট কর আইনজীবি সুপ্রিয় চক্রবর্তী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সাধারণ সম্পাদক মো. সিকন্দর আলী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সিলেট মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি স্বর্ণলতা রায়, পরিচালক রুনা বেগম, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবীর ইকু, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোঃ রেনু, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সংগ্রাম সিংহ, ইনডিপেনডেন্ট টিভির সিলেট প্রতিনিধি আল আজাদ, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা সুধাময় মজুমদার, বাংলাদেশ বেতার সিলেট এর শফিকুর রহমান শফিক, দৈনিক খবর পত্র সিলেটের প্রতিনিধি মোঃ মতিন, সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল মনসুর, সাধারণ সম্পাদক আসকার আমিন রাব্বি, কোষাধ্যক্ষ আরিফুল হক আরিফ, এসএটিভি সিলেট ব্যুরো চিফ আব্দুল আলীম শাহ, প্রথম আলো সিলেটএর প্রতিনিধি সুমন কুমার দাস, ভূমিন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর, মোহনলালের পরিচালক চন্দন গোপ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সভাপতি শহীদুজ্জামান পাপলু, ফটো সাংবাদিক আনিস মাহমুদ, শহিদুল আলম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.