Sylhet Today 24 PRINT

এ দেশ সকলের, সবাই একসঙ্গে উৎসব পালন করবো: মজিদ খান

বানিয়াচং প্রতিনিধি  |  ১৪ অক্টোবর, ২০২৩

শারদীয় দুর্গোৎসব-২০২৩ উদযাপন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

প্রধান অতিথির বক্তব্যে মজিদ খান বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ আপ্ত বাক্যে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব। সকলে মিলে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। আশা করি, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে পূজা পালন করবো।

শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদের অডিটরিয়ামে শারদীয় দুর্গোৎসব-২০২৩ উদযাপন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান এর সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নূপুর দেবের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচাজর্ (ওসি) দেলোয়ার হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন, ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ৬নং কাগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, ৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, ১২নং সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান, ১৫নং পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন।

 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইনশৃঙ্খলা কমিটির সদস্য মাওলানা আতাউর রহমান, শাহনেওয়াজ ফুল মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব দেব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারি কাজল চ্যার্টাজি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ।

আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উপহার হিসেবে ১২২ পূজা মন্ডপে ৫০০ কেজি করে ৬১ মেট্রিক টন চাল মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন প্রধান অতিথি এমপি মজিদ খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.