Sylhet Today 24 PRINT

বড়লেখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী

বড়লেখা প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০২৩

মৌলভীবাজারের বড়লেখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার জেলা পরিষদ মিলনায়তন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলার চত্ত্বরের সড়ক প্রদক্ষিণ শেষে ফের জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

অন্যদের মধ্যে বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, উপজেলা যুবলীগ নেতা জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.