Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে ঘোড়ার দৌড়ের নামে জমজমাট জুয়ার আসর

জামালগঞ্জ প্রতিনিধি |  ১৪ জানুয়ারী, ২০১৬

জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামে বুধবার থেকে শুরু হয়েছে ঘোড়ার দৌড়ের নামে জমজমাট জুয়ার আসর। অবশ্য জামালগঞ্জ থানা পুলিশ বলছে, ঘোড়ার দৌড়ের নামে কোন অসামাজিক কার্যকলাপ হয়নি।

আয়োজক কমিটির পক্ষ থেকে দাবী তাদের প্রশাসনের কাছ থেকে মৌখিক অনুমতি নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রামনগর গ্রামের বেশ কয়েকজন জানান, আমাদের গ্রামে ঘোড় দৌড়কে কেন্দ্র করে রাতদিন ব্যাপী অবাধে চলছে জুয়া খেলা, মদ্যপানসহ নানান অসামাজিক কার্যকলাপ। ঘোড় দৌড় ও জুয়ার আসরের কারনে এলাকার এক ফসলী কৃষি নির্ভর পরিবারগুলোর চরম হতাশ হয়ে পড়েছেন।

বর্তমানে জামালগঞ্জের হাওরগুলোতে চলছে ফসলী জমির চাষাবাদের কাজ, অনেকেই দাদন করে চাষাবাদের কাজ করে জমি রোপন করছেন। কৃষকদের দাবী জুয়ার আসর বন্ধের, তা না হলে তাদের মাথায় হাত পড়বে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক রামনগর গ্রামের একজন ব্যবসায়ী জানান, ঘোড়দৌড় ও মেলাকে কেন্দ্র করে এলাকায় দুটি গ্রুপ হয়েছে,এর রেশ ধরে যে কোন সময় আইন শৃংখলা পরিস্থিতি অবনতির আশংকা রয়েছে।

ঘোড়ার দৌড়ের বিষয়ে এই গ্রামের বাসিন্দা বদিউজ্জামান জানান, গ্রামবাসী এই মেলার আয়োজন করেছে, তবে এই ব্যাপারে সাংবাদিক সেলিমের সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। রামনগর জমির মিয়া জানান,আমাদের গ্রামে ২ তিন ঘোড়ার দৌড় হয়েছে,তবে রাত্রে কি হয়েছে তা আমি বলতে পারিনা।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান, রামনগরে ঘোড়ার দৌড় হয়েছে। মদ জুয়া ও কোন ধরনের অসামাজিক কার্যকলাপ হয়নী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.