Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০২৩

হবিগঞ্জের নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বিকালে নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার উপজেলার পৌর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতপরিচালনা করেন।

অভিযানে প্রয়োজনীয় দ্রব্যাদিসহ সবজি বাজার মনিটরিং পাইকারি ও খুচরা বিক্রেতাদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা ও নির্ধারিত মূল্যে সবজি বিক্রির জন্য পরামর্শ প্রদান করা হয়। অভিযানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় (চার হাজার) টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতা করে নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.