Sylhet Today 24 PRINT

নাশকতার অভিযোগে সুনামগঞ্জে ২৫জন গ্রেফতার

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৫

সুনামগঞ্জে অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি জামায়াতের পাঁচ কর্মীসহ বিভিন্ন মামলায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা রোধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.