Sylhet Today 24 PRINT

বিশিষ্ট শিক্ষাবিদ শিব প্রসাদ সেনের জীবনাবসান

নিজস্ব প্রতিবেদক |  ১৭ অক্টোবর, ২০২৩

বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট মেট্টোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিব প্রসাদ সেন মারা গেছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শিব প্রসাদ সেন কর্মজীবনে হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত সিলেট মেট্টোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রয়াত শিব প্রসাদ সেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুদর্শন সেনের বাবা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.